• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

চাকসুর ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) ব্যালট পদ্ধতিতে। আর ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।’

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে হয়েছে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ