• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতারা। নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তি, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং জামায়াতের অনুসারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অবস্থায় অবিলম্বে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণের সদস্য ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম (সাবু)।

এর আগে একটি ঝাড়ু মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এ সময় পদ বঞ্চিতরা কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানায়। অন্যথায় গণত্যাগের হুমকি দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ