• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

প্রগ্রেসিভ লাইফের চেক বিতরণ

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ কয়েকজন কর্মকর্তা ও গ্রাহকের মাঝে বীমা দাবীর চেক বিতরণ করেছে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী।

আজ রাজধানীর একটি হলরুমে ‘বীমা দাবি নিষ্পত্তি’ চেক বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজনের হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, উদ্যোক্তা পরিচালক জাকারিয়া আহাদ, স্বতন্ত্র পরিচালক মোঃ সেলিম রেজা, মোহাম্মদ জামিল শরীফ এবং ব্যারিস্টার-এট-ল মিস রিজওয়ানা ইউসুফ।

স্বাগত বক্তব্যে সিইও মোহাম্মদ সাইদুল আমিন বলেন, প্রোগ্রেসিভ লাইফে নিয়মিতভাবে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রগ্রেসিভ লাইফ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, আর্থিক সংকট কাটিয়ে উঠে গ্রাহকদের পাওনা দ্রুততম সময়ে পরিশোধ করাই বর্তমান পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান অগ্রাধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ