• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

নারায়ণগঞ্জে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণ

Un24admin
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৪)।

গত ৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী রোববার (১০ ডিসেম্বর) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেশী গিয়ার বাচ্চুকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আযম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর স্বামী কর্মেস্থলে থাকার সুযোগে গিয়ার বাচ্চু কৌশলে ওই তার কক্ষে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আত্মগোপন চলে যায় আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূ তার স্বামী ও সন্তানকে নিয়ে সদর উপজেলার একটি এলাকায় ভাড়া থাকেন। একই বাড়িতে গিয়ার বাচ্চু স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে। পাশাপাশি বসবাস করায় গিয়ার বাচ্চুর পরিবারের সঙ্গে প্রতিবেশী হিসেবে সখ্যতা গড়ে ওঠে। তার স্বামী রাজধানীর একটি দোকানে কাজ করেন। গত ৭ ডিসেম্বর সকালে গৃহবধূর স্বামী কর্মস্থলে চলে যায়। বিকেলে বাচ্চু হুট করে গৃহবধূর ঘরে ঢুকে দরজা আটকে ধর্ষণ করে। এই ঘটনায় অন্য কাউকে না জানাতে তাকে হত্যার হুমকিও দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ