• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ যশোরে ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

গ্রেপ্তারের পর রিমান্ডে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
গ্রেপ্তারের পর রিমান্ডে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম
গ্রেপ্তারের পর রিমান্ডে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুই মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।

এর আগে শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনকে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মুমিনুল জানান, মোয়াজ্জেমের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে। এসব মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় গত ৩ ও ১৭ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি হয়েছে।

ওই মামলার প্রথমটির তদন্ত কর্মকর্তা সোহেল মোল্লা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে মোয়াজ্জেমকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ