ব্যাংক-বীমা ডেস্কঃ আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, রাজধানীর ৩২ গুলশান এভিনিউতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিইপে লিমিটেড এর সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অনলাইনে প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এস এম নুরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি জনাব মোহাম্মদ জুয়েল মুন্সী।
অন্যদিকে, ডিজিইপে লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ, রেগুলেটরি অ্যাডভাইজার দেবপ্রসাদ দেবনাথ, হেড অব সেলস মোহাম্মদ মাসুদুজ্জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এ চুক্তির আওতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকরা ডিজিইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদভাবে অনলাইনে তাদের বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।