• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকা পরিশোধ করল বিজিআইসি

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি’র বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে।

তারই প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন একাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসি’র নিকট আবেদন করে। বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি-এর মাধ্যমে বিদেশি পুনর্বীমাকারীর নিকট থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ