• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:

মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মাগুড়া সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবলিখন ও দাবী বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ, জনাব নোঃ সাফিকুর রহমান, জনাব মোঃ সুমন হোসেন প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকতা জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ