• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ যশোরে ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা এবং বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। আর মশিউর রহমান উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ পেয়েছেন।

রবিবার পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ এর প্রারম্ভিক ধাপের মূল বেতনে নিয়োগ দেওয়া হয় তাকে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ