ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ গত ২৮-২৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা-এ অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)-এর সম্মানিত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বীমা খাতের উন্নয়ন, স্বচ্ছতা, সুশাসন ও জনআস্থা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বীমা শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও অর্জনসমূহ জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীমা খাতের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকল সাংবাদিকের জন্য আন্তরিক শুভকামনা জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর সভাপতি গোলাম মাওলা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরএফ-এর সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বীমা খাতের বিভিন্ন অংশীজন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।