• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ ও ২ জন সাময়িক বরখাস্ত

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজনের অভিযোগে ছয়জন ডেভেলপমেন্ট ম্যানেজার (ডিএম) ও একজন ডেভেলপমেন্ট অফিসারকে (ডিও) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই ঘটনায় চারজন ডেভেলপমেন্ট ম্যানেজারকে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

গত ২৩ আগস্ট জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাঈদ কুতুব স্বাক্ষরিত পৃথক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডেভেলপমেন্ট ম্যানেজার তরিকুল ইসলাম ও শামসুল আলমকে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ডেভেলপমেন্ট ম্যানেজার জিএম হাসান মাহমুদ ও জান্নাত আরা নাজুকে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অপর দুই ডেভেলপমেন্ট ম্যানেজার কবির উদ্দিন ও মো. সনজিদ আলী এবং ডেভেলপমেন্ট অফিসার মেসবাহ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জীবন বীমা করপোরেশনের দায়িত্বশীল পদে থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিক সম্মেলন আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ২২, ১৯ ও ২৩ বিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে জীবন বীমা করপোরেশনের ডেভেলপমেন্ট ম্যানেজার্স এবং ডেভেলপমেন্ট অফিসার্স সার্ভিস রেগুলেশন, ১৯৭৮ (সংশোধিত)-এর ২৪ নম্বর প্রবিধান অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) উপবিধির আওতায় তাঁদের কর্মকাণ্ড ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ