• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

৩১৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ছিল বৃষ্টি বিঘ্নিত। যে কারণে মাত্র ৬৬ ওভারের খেলা হয়েছিলো। পাকিস্তানি ফিল্ডারদের বদান্যতায় ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আমির জামাল-শাহিন শাহ আফ্রিদিদের তোপের মুখে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাটাররা। যার ফলে আর মাত্র ১৩১ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা।

শেষ পর্যন্ত ৩১৮ রানেই অলআউট হয়ে গেলো প্যাট কামিন্সের দল। ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মার্নাস লাবুশেন শেষ পর্যন্ত করেন ৬৩ রান। এটাই অসিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। ৫২ রান যোগ হয়েছে তাদের এই খাতে। ৪২ রান করেন উসমান খাজা এবং ৪১ রান এসেছে মিচেল মার্শের ব্যাট থেকে।

আগেরদিন পাকিস্তানি বোলাররা ভালো বল করলেও ফিল্ডারদের অনেকগুলো ক্যাচ মিসের কারণে অস্ট্রেলিয়ার ওপর চেপে বসতে পারেনি পাকিস্তান। তবে, দ্বিতীয় দিন ভুলগুলো অপেক্ষাকৃত কম হলো। যে কারণে, স্বাগতিকদের দ্রুত অলআউট করে দিতে পেরেছে শাহিন শাহ আফ্রিদিরা।

দ্বিতীয় দিন শুরুতেই ট্রাভিস হেডের উইকেট নিয়ে অসি শিবিরে ভাঙন ধরান শাহিন শাহ আফ্রিদি। ১৭ রান করে আউট হন তিনি। মিচেল মার্শ ৬০ বলে ৪১ রান করেন। মির হামজার বলে আউট হয়ে যান তিনি।

অন্য ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। আমির জামাল সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, মির হামজা এবং হাসান আলি নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন আগা সালমান।

জবাব দিতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়েছে পাকিস্তান। দলীয় ৩৪ রানের মাথায় নাথান লিওনের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমাম-উল হক। আবদুল্লাহ শফিকি ৩৯ রানে এবং অধিনায়ক শান মাসুদ ১৬ রানে ব্যাট করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ