• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ গোল, পালটা গোল, আক্রমণ, পালটা আক্রমণের ম্যাচে গোল হয়েছে ৫টা; নাটকীয় ম্যাচ রঙ বদলেছে তার চেয়েও বেশি। সেই ম্যাচে কেপ ভার্দে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়েছে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও তাই করতে বাধ্য করেছে। শেষমেশ আকাশি-সাদারা রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ৩-২ গোলে জিতেছে। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩০ মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্তিনেজের লংবল থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন তিনি। এটি ছিল বিশ্বকাপে মেসির বিশতম গোল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সমতা ফেরায় কেপ ভার্দে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দোরি দুয়ার্তে। এরপর দুই দলই আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েছিল। মেসির দুটি ফ্রি কিক ও একটি শট ঠেকিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে ফিরতি বলে গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি দলটি। সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতা ফেরায় কেপ ভার্দে।

শেষ পর্যন্ত ম্যাচের ১১১ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিস্তিয়ান রোমেরো। মেসির কর্নার থেকে হেডে বল জালে জড়ান তিনি। এরপর কাবরালের আরেকটি দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ৩-২ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ