• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার স্বাধীনতার ৫৫ বছর—প্রশ্ন রয়ে গেছে!

জাতীয় ছুটি ঘোষণা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ জার্মানির বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে বড় আন্ডারডগ মনে করা হচ্ছিল। সেই প্যারাগুয়েই কি না, পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে দিল জার্মানদের!

এই অসাধ্য প্যারাগুয়ে সাধন করেছে গোলরক্ষক অরল্যান্ডো হিলের হাত ধরে। তার কল্যাণেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দেয় প্যারাগুয়ে। এই জয়ের পর মঙ্গলবার প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে চার গোল হজম করেছিল প্যারাগুয়ে। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে আসা এই দল পড়েছিল শক্তিশালী জার্মানির সামনে। তাদের বিপক্ষে আরও ভালো খেলতে হয়েছে আজ। জার্মানি বল দখলে রেখেছিল প্যারাগুয়ের দ্বিগুণেরও বেশি সময়, আর গোলে শট নিয়েছিল ২১টি, প্যারাগুয়ের বিপরীতে মাত্র সাতটি।

নির্ধারিত সময়ে একটি ভুল করেছিলেন হিল। ৫৪ মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোলটি ঠেকাতে পারেননি তিনি।

অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির আরেকটি সম্ভাব্য জয়সূচক গোল বাতিল হয়ে যায় ভিএআর রিভিউতে। দেখা যায়, জোনাথান টাহর গোলের পথ তৈরি করতে ওয়ালডেমার আন্তন হিলকে বাধা দিয়েছিলেন।

তবে পেনাল্টি শুটআউটে ম্যাচসেরার পুরস্কার নিশ্চিত করেন হিল। শুটআউটের প্রথম শটেই হাভার্টজের কিক ডান হাত দিয়ে ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্যারাগুয়ে প্রথম তিনটি কিকে সফল হয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপর নিক ভল্টেমাডের শটও ঠেকান হিল।

এতে শেষ দুটি কিকের একটিতে সফল হলেই জিতে যেত প্যারাগুয়ে। তবে আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর নয়্যার ঠেকিয়ে দেন ফাবিয়ান বালবুয়েনার শট। এতে শুটআউট চলে যায় সাডেন ডেথে। টাহর শট বার উঁচিয়ে যায়, এরপর হোসে কানালে নয়্যারকে হারিয়ে জয় নিশ্চিত করেন। শনিবার ফিলাডেলফিয়ায় ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

সোমবার রাতেই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন এই ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ। তার ডিক্রিতে লেখা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিতে ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ