আনলিমিটেড নিউজ ডেস্কঃ হাতিরঝিল থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মহসিনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আহত মহসিনের অটো গ্যারেজে কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করলে, মহসিন চাঁদা দিতে অস্বীকার করে। সেই জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার রাত ১০টায় চাপাতি, রানদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মহসিনকে এলোপাতাড়ি কোপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যায় সন্ত্রাসীরা। তাকে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। তার শরীরে অন্তত ১৮টি কোপ দেয়া হয়।
এ বিষয়ে আহতের শশুর সুরুজ মিয়া জানান, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমাম উদ্দিনসহ তার ভাই শরীফ, হাতিরঝিল থানা সেচ্ছাসেবক দল নেতা ওয়ালিদ, যুবদল নেতা জাফর ইমামের তরফদার মন্টু এবং ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।
বর্তমানে আশংকাজনক অবস্থায় মগবাজারে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি আছে। হামলার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভি পি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এন এম আব্দুল্লাহ উজ্জ্বলসহ হাতিরঝিল থানা বিএনপি নেতা বিপ্লব, টুটুল, ৩৬ নং ওয়ার্ড বি এন পির যুগ্ম আহবায়ক শ্যামল বিশ্বাস, রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান সৈকত, যুবদল নেতা সানাউল্লাহ সুমন ,হাতিরঝিল থানা যুবদলনেতা ইখতিয়ার উদ্দিন ফরহাদ প্রমুখ।
এই দিকে সন্ত্রাসীদের হামলায় আহত মহসিনকে গতকাল শুক্রবার হাসপাতালে দেখতে যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সেলিম রেজা, হাতিরঝিল থানা বিএনপির নেতা মো: আরাফাত, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সি: যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল, হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনতাকিম সারোয়ার রিকি, যুবদল নেতা মো: মামুন ৩৫ নং ওয়ার্ড যুবদল এর সদস্য সচিব আল আমিন শরীফ,৩৫ নং ওয়ার্ড যুবদল নেতা সজিব দেওয়ান, হাতিরঝিল থানা ছাত্রদল নেতা শাহ নাইম পিংকু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সেচ্ছাসেবক দলের নেতা ইঞ্জিনিয়ার এ, এইচ রাজু, বনানী থানা সেচ্ছাসেবক দলের নেতা মো: আলাউদ্দিনসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা ,বনানী থানা, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ও হাতিরঝিল থানা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।