• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অরের দৌড়ে এবার এক নতুন আলোচনা তৈরি হয়েছে। ফ্রান্সের কোচ ও কিংবদন্তি জিনেদিন জিদান সরাসরি বলে দিয়েছেন, স্বদেশী কিলিয়ান এমবাপের চেয়েও তিনি ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকেই এগিয়ে রাখছেন।

স্পেনের সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত প্রতিবেদনে জিদান জানান, ‘সুযোগ পেলে মেসিকে একবার নয়, শতবার ভোট দেবো। কেননা এই বয়সে এসেও বিশ্বের সেরাদের তালিকায় টিকে থাকাটা সাধারণ ব্যাপার নয়। মানুষ হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছে না, কতটা অসাধারণ কাজ করছেন মেসি।’

২০২৫-২৬ মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে ৪৯ ম্যাচে ৪৫ গোল ও ৩০ অ্যাসিস্ট করে দলকে এমএলএস শিরোপা এনে দিয়েছেন মেসি। এরপর বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন। এই পারফরম্যান্সের জোরেই ২০২৩ সালের পর আবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ফিরেছেন তিনি।

জিদান আরও বলেন, ‘মেসি যদি এবার এই পুরস্কার জেতেন, তাহলে মোটেই অবাক হবো না। অন্য কোনো মনোনীত খেলোয়াড়ের প্রভাব কি সত্যিই মেসির চেয়ে বেশি ছিল, এমন প্রশ্নও তুলেছেন তিনি।’

সর্বকালের সেরার বিতর্ক নিয়ে ফরাসি কিংবদন্তি বলেন, ‘কেউ যদি এখনো সর্বকালের সেরার বিতর্ক নিয়ে সন্দেহে থাকে, সত্যি বলতে, সেই ব্যক্তির ফুটবল সমাজে থাকা উচিত নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ