• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ (১২) -কে নির্যাতনের ঘটনায় শিক্ষক ইব্রাহিমকে গ্রেফতার করেছেন নবীনগর থানা পুলিশ।

নির্যাতনে আহত আব্দুল্লাহ কৃষ্ণনগর ইউনিয়নের রোমান মিয়ার সন্তান।
আহত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে থানা হাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ