• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সোনার ভরিতে বাড়লো ৪৫০২ টাকা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
সোনার দাম ভরিতে বাড়ল ১৪০০ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৪০০ টাকা

আনলিমিটেড নিউজঃ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম কাল (বুধবার) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ( ৫ মে) প্রতি ভরিতে ৭৩৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। অবশ্য টানা ৮ বার সোনার দাম কমানোর পর এ নিয়ে টানা তিনবার বৃদ্ধির ঘোষণা এলো।

এর আগে ৩ মে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমায় বাজুস। তারও আগে ৩০ এপ্রিল ৪২০, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫, ২৮ এপ্রিল ৩১৫, ২৭ এপ্রিল ৬৩০, ২৫ এপ্রিল ৬৩০, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়।

তার আগে অবশ্য টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১ হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল ১ হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়ে‌ছিল ২ হাজার ৬৫ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেট ৯৪ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৯০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ২৮৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ