• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ দেশের সকল বীমা প্রতিষ্ঠান ও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বীমা কোম্পানিগুলোর দাপ্তরিক কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ব্যাংকসমূহের অফিস সময়সূচির সাথে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) আইডিআরএ’র প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, কর্মদিবস হবে রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সকল বীমা প্রতিষ্ঠান পূর্ণ দিবস বন্ধ থাকবে।

আইডিআরএ’র নিজস্ব সময়সূচি অপরিবর্তিত:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বীমা প্রতিষ্ঠানগুলোর সময়সূচি পরিবর্তন হলেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে আইডিআরএ’র নিজস্ব দাপ্তরিক সময়সূচি আগের মতোই থাকবে। অর্থাৎ আইডিআরএ’র নিজস্ব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৪ এপ্রিল ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।

আইডিআরএ’র উপসচিব ও পরিচালক (প্রশাসন) বিশ্বজিৎ কুমার পাল স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, নতুন এই সময়সূচি অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)সহ সকল লাইফ এবং নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ও সার্ভেয়ার্স প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ