• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক (Compliance-Based) তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক (Risk-Based) তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন।

মীর নাদিয়া নিভিন বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের টেকসই উন্নয়নের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন থাকা অত্যন্ত জরুরি। সেই ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের উন্নয়নে দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করবে।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে এফআইডি অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব,আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সদস্য প্রশাসন জনাব মোঃ ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ