• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬০৫

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৯২ জন।

মঙ্গলবার (২০ মে ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৯২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬০৫ জনকে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজি, ১টি দুই নলা বন্দুক, ৩টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা, ১টি কিরিচ ও ১টি মটর সাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ