• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীকে ১৭ কোটি টাকা জরিমানা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীকে ১৭ কোটি টাকা জরিমানা
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীকে ১৭ কোটি টাকা জরিমানা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় তাঁর স্ত্রী সুরাইয়া বেগমকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আলমগীর কবিরের জামাতা তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই তিনজনকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের (১৯ নভেম্বর) সভায় এই জরিমানার এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বে লিজিংয়ের পরিচালক থাকা অবস্থায় সুরাইয়া বেগম সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইনের ব্যত্যয় ঘটিয়ে কম্পানিটির শেয়ার বিক্রি করেন। একই কাজ করেছেন তাঁর স্বামী ও জামাতা। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কম্পানির কোনো পরিচালক নির্ধারিত একটি সময়ে ওই কোম্পানির শেয়ার লেনদেন করতে পারেন না। কিন্তু উল্লেখিত তিন ব্যক্তি সেই আইন লঙ্ঘন করেছেন।

এই কাজে নেতৃত্ব দিয়েছেন মূলত সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। তিনি ব্যাংকের চেয়ারম্যান হলেও পরিবারের সদস্যদের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংও পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

বিএসইসি জানিয়েছে, উল্লেখিত তিন ব্যক্তির পাশাপাশি বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস ব্যাংকটির সহযোগী একটি প্রতিষ্ঠান।

এ ছাড়া ২০২১ সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ না করায় বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও কম্পানি সচিবকে সতর্ক করেছে বিএসইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ