• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশঃ রিজভী

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশঃ রিজভী
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশঃ রিজভী

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থপাচারের ফাইলসহ দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থপাচারের ফাইলগুলো ছিল ‍পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থপাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরো কত ঘটনা আছে! এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।’

তিনি আরও বলেন, ‘যারা অগ্নিকুণ্ডলী নিভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার মধ্যে একজন সোহানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। বিএনপি সাধ্যমত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের পরিবারের পাশে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ