• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আলোচনা হোক, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৯ জানুয়ারি) দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব এসেছে। আসুন, আলোচনা হোক। সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না। সংস্কারের ধুয়া তুলে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ করা চলবে না।

তিনি বলেন, সংসদ নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ম্যান্ডেট। সংস্কার সংস্কার খেলা চলবে না। সংস্কারও হবে, নির্বাচনও হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন। ঋতু কোনো সমস্যা নয়, তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ