• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রেমিট্যান্স প্রবাহে সুখবর আসছেই

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
রেমিট্যান্স প্রবাহে সুখবর আসছেই
রেমিট্যান্স প্রবাহে সুখবর আসছেই

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েক মাসের ধারাবাহিকতা বজায় রেখে চলতি মাসেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে প্রবাসী আয়ে।

চলতি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স হিসেবে ১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার এসেছে দেশে। এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সবশেষ প্রকাশিত এ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ২৭ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। পরবর্তী মাস সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স; ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার। এরপর ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে অক্টোবরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ