• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর কারণে রক্ষা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রামের রাজারহাটে সরকারি গাছের উন্মুক্ত নিলামে অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহের সময় দুষ্কৃতকারীদের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার, বাংলা খবর প্রতিদিন এবং প্রথম টিভি’র স্টাফ রিপোর্টার রেজাউল হক। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান।

রবিবার ১৭ আগস্ট ২০২৬ইং দুপুরে উপজেলার চাকির পাশা ইউপি পরিষদে সরকারি বিভিন্ন গাছের প্রকাশ্য উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হচ্ছিল।

ডাক চলাকালীন একটি স্বার্থান্বেষী ও বিশৃঙ্খলাকারী মহল প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। উক্ত নিলামে অংশ নেওয়ার জন্য নাম প্রদান করতে গেলে ওই দুষ্কৃতকারী চক্রটি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিতে চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং সাংবাদিক আক্রমণের শিকার হলে তৎক্ষণাৎ হস্তাক্সেপ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তিনি অবিলম্বে নিজের অবস্থান থেকে এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করেন এবং উক্ত সাংবাদিককে নিরাপদে সরিয়ে নেন। একই সাথে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিলামে অংশ গ্রহণ করা সংবাদকর্মীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রত চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, “সরকারি কাজের যেকোনো উন্মুক্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেখানে সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করা বা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

​বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে হামলাকারীকে সনাক্ত করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ