• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

যশোরে মা-ছেলের লাশ উদ্ধার

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জুবায়দা খাতুন (৩২) ও তার ছেলে জিসান (৬)। শিশুটির হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের লাশ পড়ে ছিল। শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, মা জুবায়দা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো থাকলেও ওড়নার দুটি প্রান্ত তার নিজের হাতে ধরা ছিল।

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা খাতুন জানান, তার বোনজামাই জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তার ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এই জমিজমা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

প্রতিবেশীরা জানান, পরিবারের বাইরে তাদের তেমন কোনো শত্রু ছিল না।

বাঘারপাড়া থানার এসআই পলাশ জানান, মৃত মা ও ছেলের লাশের অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ