• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
যুবদল কর্মীকে গুলি করে হত্যা
যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দীর্ঘ ১৬ বছর এলাকায় বাইরে ছিলেন, সম্প্রতি এলাকায় ফিরে হত্যার শিকার হলেন।

শুক্রবার আলাইয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানিয়া হাজী বাড়ির নুর নবীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর সে এলাকার বাইরে ছিলেন। সম্প্রতি কবির এলাকায় ফিরে আসেন। সে শুক্রবার মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে এসে প্রথমে তার পায়ে ও পেটে গুলি করে। পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত হলে ঘাতকরা পালিয়ে যায়।

তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে এখনও জানা যায়নি।

এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, পুলিশ এখন পর্যন্ত কবিরের বিরুদ্ধে ৩টি মামলার রেকর্ড পেয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ