• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) আঘাত হানা ভূ-কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ