• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ

Un24admin
আপডেটঃ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ মুন্সিগঞ্জের গ্রাহকদের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গ্রাহকদের এসব চেক দেয়া হয়। কোম্পানির দাবি পরিশোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অর্থ দেয়া হয়েছে বলে জানিয়েছে পপুলার লাইফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বি এম ইউসুফ আলী বলেন, বীমার মেয়াদ শেষে গ্রাহকদের দাবির চেক দেয়া কোম্পানির দায়বদ্ধতার একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ