ব্যাংক-বীমা ডেস্কঃ আজ দিনব্যাপী কুমিল্লা ক্লাবের সম্মেলন কক্ষে জেনিথ ইসলামী লাইফের ‘সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ টি এম এনায়েত উল্যাহ বলেন, বীমা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলা, পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে জীবন বীমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বীমা শিল্পকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে গ্রাহকের আস্থা অর্জন এবং প্রতিশ্রুত সেবা যথাসময়ে নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্রাহকের সঙ্গে প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও আন্তরিকতার ওপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে দেশের একটি শক্তিশালী ও আস্থাশীল ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ সায়েদুর রহমান।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় বীমার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
প্রতিযোগিতামূলক বীমা বাজারে টিকে থাকতে হলে সেবার মান বাড়ানোর পাশাপাশি গ্রাহকের চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. জামাল হোসেন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ময়নামতি গোল্ডেন টাওয়ার ও ফাইন্ড টাওয়ারের স্বত্বাধিকারী জনাব গোলাম সারওয়ার, কুমিল্লা মডার্ন হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নিজাম উদ্দিন কায়সার এবং স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা দক্ষিণের সদস্য সচিব জনাব মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সংগঠন প্রধান জনাব মোঃ আমিনুল হক ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ জনাব মোঃ আবুল বাশার, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব এমদাদুল্লাহ মজুমদার, সামসুন্নাহার রতনা, মেরি মাহমুদা এবং কুলসুম আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভয় কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিকেলে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।