• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি আজিদা পারভীনকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

চাটমোহর থানায় দায়ের করা উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি তিনি। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ