• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পাঁচ্চরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী কমল বণিক (৫৫) সোনাপট্টি এলাকার অনিল বণিকের ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ্চর বাজারের মুদিখানা ব্যবসায়ী কমল বণিক প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন মন্দিরে প্রণাম করার সময় চার-পাঁচজনের একটি ছিনতাইকারী দল মাথায় হাতুড়িপেটা করে ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী কমল বণিককে গুরুতর আহত করে। পরে আহত ব্যক্তিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত শাহ্ নেছার নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ