• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

Un24admin
আপডেটঃ : শনিবার, ৮ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তার বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে।

এসময় ভুক্তভোগী ব্যবসায়ী ‘মাগো মাগো’ বলে চিৎকার করছিলেন। ওই ভুক্তভোগী যখন ব্যাগ ছিনিয়ে নিতে ছিনতাইকারীদের বাধা দিচ্ছিলেন তখন আরেকজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে জোরে মাগো মাগো বলে চিৎকার দিতে দিতে আত্মরক্ষার্থে ছিনতাইকারীদের কাছ থেকে দৌড়ে কিছুটা পেছনের দিকে যান।

আশপাশের লোকজন চিৎকার দিলে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তিনটি মোটরসাইকেলে করে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ