• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বড় ব্যবধানে হারল বাংলাদেশ
বড় ব্যবধানে হারল বাংলাদেশ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ঘন্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘুর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি।

শেষ ৪০ রান তুলতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।

আর সাকিবের ব্যাট থেকে আসে ২৫ রান। লিটন দাস ১, মেহেদী হাসান মিরাজ ৮, তাসকিন ৫ ও হাসান মাহমুদ ফিরেন ৭ রানে।

ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন অশ্বিন। জাদেজা ৩টি ও বুমরা নেন একটি উইকেট।

এর আগে ৪ উইকেট ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনে খেলা একটু আগেভাগেই শেষ হয়েছিল।

এরআগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে ভারত অলআউট হলে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পায় চন্দ্রিকা হাথুরুসিংহের দল।

এই লক্ষ্যের বিপরীতে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ