• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

ফের স্বদেশ লাইফকে জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ

Un24admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় আরোপ করা ৫ লাখ টাকা জরিমানা পরিশোধে ফের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (৭ এপ্রিল) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকে জরিমানা পরিশোধের তাগিদ দেওয়া হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের তাগিদ দিয়েছিল আইডিআরএ।

সোমবার জারি করা স্মারকে বলা হয়, বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা লঙ্ঘনের দায়ে গত ১১ ফেব্রুয়ারি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ১৩০ ধারায় আরোপিত জরিমানা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি।

এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ