পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী আসমা সুলতানা গ্রেফতার
আনলিমিটেড নিউজ ডেস্কঃ পুলিশ পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে গ্রেফতার হওয়া আসমা সুলতানা যুথী ।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান গণমাধ্যমকে বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায়। এরইমধ্যে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।