• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেতা নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে থানার দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় আটক এড়াতে ওই এলাকার একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেতা কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

কিশোরগঞ্জে খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবককিশোরগঞ্জে খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবক
নগর পুলিশের ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, বৃহস্পতিবার রাতে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ