• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসিসহ তিনজন আহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের অতর্কিত হামলা চালিয়েছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারী যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেন, রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন- আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে।

তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।

ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন।

পরে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।

হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ