• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না: কর্নেল অলি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না: কর্নেল অলি
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না: কর্নেল অলি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একইসঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

কর্নেল অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না।

ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। ঠিকভাবে মেম্বার-চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী। এছাড়া সম্মেলনে চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম। সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি ও নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ