• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

নিজ বাসায় কলেজ শিক্ষককে খুন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার তার ভাড়া বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানার একটি ভাড়া বাসায় একাই থাকতেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ