• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

নাটোরে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বুধবার, ১ মে, ২০২৪
নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার: র‍্যাব
নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার: র‍্যাব

আনলিমিটেড নিউজঃ নাটোরের লালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বানী, আসলাম হোসেন, সেন্টু খামারু, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা দায়ের করে বুধবার নাটোর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ