• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে টেঁটা ও বন্দুকযুদ্ধে প্রাথমিকভাবে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরেই সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেন নামে একজনকে হাসপাতালে নেয়ার পরে মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত একজন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ