• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিনের খেলা নিজেদের করে নিয়েছে টাইগাররা। এখনো স্বাগতিকদের চাইতে ৪৪ রানে পিছিয়ে থাকা কিউইদের হাতে আছে মাত্র ২ উইকেট।

দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো রান যোগ না করে দিনের প্রথম বলেই অল আউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দুই ওপেনারের কেউই অবশ্য ভালো শুরু পাননি। টম ল্যাথাম ২১ ও ডেভন কনওয়ে ১২ রানে আউট হন।

হেনরি নিকোলসও ১৯ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।

ক্রমেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল নিউজিল্যান্ড। তবে ৪১ রান করা মিচেলকে শিকার করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। চা বিরতির পরই ৬ রান করা টম ব্লান্ডেলকে আউট করেন নাঈম হাসান।

একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অন্যপ্রান্ত আগলে রেখে অনবদ্য এক শতক তুলে নেন কেন উইলিয়ামসন। নাঈমের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিতে পৌঁছান তিনি।

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসন। তাইজুল ইসলামের বলে ১০৪ রানে বোল্ড হন এ ব্যাটার। এর আগে পার্ট টাইমার মুমিনুলের বলে ৪২ করে ফেরেন গ্লেন ফিলিপস।

ইশ সোধিকে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান তাইজুল। দিনের বাকিটা সময় পাড়ি দেন কাইল জেমিসন ও টিম সাউদি। বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি এবং শরিফুল, নাঈম, মিরাজ ও মুমিনুল একটি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ