• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার
দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে সেলিম মেহফুজ মিল্টন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ।

তিনি জানান, মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন থানায় স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনেরর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ