• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

তেঁতুলিরয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত

Un24admin
আপডেটঃ : বুধবার, ৮ মে, ২০২৪
তেঁতুলিরয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত
তেঁতুলিরয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত

আনলিমিটেড নিউজঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্তে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা।

নিহতরা হলেন ইয়াসিন আলী ও আব্দুল জলিল। তারা দুজন গরু চোরাকারবারীর কাজ করতেন।

নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলা ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।

ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশী যুবকের মৃত্যুর খবরে কর্নেল জুবায়েদ হাসান বলেন, খবর পেয়েছি তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি৷ বিষয়টি আমরা দেখতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ