• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪
তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে।

রোববার গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে। এর মধ্যদিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে।

তিনি আরো বলেন, বিদেশে থাকা জাতির পিতার খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তারেক জিয়াসহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে, তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই এখন কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ