• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব

Un24admin
আপডেটঃ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব
টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব

আনলিমিটেড নিউজ ডেস্কঃ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, বাংলাদেশ ব্যাংককে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নতুন করে নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে।

এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়।

চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের ‘মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটি’র সুপারিশ চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‌‘নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ