• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ যশোরে ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে দেশের বেসরকারি খাতের শরীয়াহ ভিত্তিক লাইফ বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ২০২৫ সালের ভ্যালুয়েশন রিপোর্টের ওপর ভিত্তি করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এই বোনাস অনুমোদন করেছে।

​ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির সচল পলিসির বিপরীতে মেয়াদপূর্তি অথবা মৃত্যু দাবির ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকা বীমা অংকের বিপরীতে সর্বোচ্চ ৪৭ টাকা হারে পলিসি বোনাস প্রদান করা হবে।

​কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বোনাস ঘোষণা পলিসি গ্রাহকদের প্রতি তাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার সুস্পষ্ট প্রতিফলন।

​এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য সম্মানিত পলিসি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেনিথ ইসলামী লাইফ শুরু থেকেই নৈতিকতা ও পূর্ণাঙ্গ শরীয়াহ নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ২০২৫ সালের ভ্যালুয়েশনের ভিত্তিতে প্রতি হাজারে সর্বোচ্চ ৪৭ টাকা পর্যন্ত বোনাস দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরো বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও আমাদের দক্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা ও স্বচ্ছ পরিচালনা পদ্ধতির কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মুনাফা প্রদানের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ