• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের ডিআরইউ’র বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ মেসিকে ব্যালন ডি’অর জেতাতে শতবার ভোট দেবো: জিদান ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী অসুস্থ মাকে দেখতে চিন্ময়ের প্যারোল চেয়ে আবেদন, সুযোগ নেই বলছে প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের পরই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামের বিএনপির এক নেতাকে ফোনে ডেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইলে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মীর আরমান হোসেনকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ